শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমসারাদেশ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে বিএমডিএসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
শিশু সাজিদের মৃত্যু:

৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে বিএমডিএসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ

favicon
সোহানুল হক পারভেজ,রাজশাহী :-

বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানসহ সব অরক্ষিত ও পরিত্যক্ত নলকূপ স্থায়ীভাবে বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া রোববার (১৪ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলাজুড়ে শত শত পরিত্যক্ত নলকূপ জনসাধারণের জন্য চরম ঝুঁকি তৈরি করে রেখেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু ঘটে।

নোটিশে বলা হয়, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ সম্পন্ন করা, রাষ্ট্রীয় ব্যয়ে নলকূপ সিল বা ভরাট করে স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (SOP) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপন রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (পিআইএল) হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে।

শিশু সাজিদের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য গভীর বেদনার ও সতর্কবার্তা—এমন মন্তব্য করে নোটিশে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধের জোর দাবি জানানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৪ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার