শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › আরএমপির সাইবার ইউনিটে উদ্ধার ৮৭ হারানো মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

আরএমপির সাইবার ইউনিটে উদ্ধার ৮৭ হারানো মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

favicon
মো: নুরে ইসলাম মিলন:-

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার হওয়া হারানো মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুর ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৮৭টি উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন আরএমপির পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

আরএমপি সূত্র জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাইবার ক্রাইম ইউনিট এসব হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এসব মোবাইল শনাক্ত করা হয়।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কেবল দৃশ্যমান আইনশৃঙ্খলা রক্ষাই নয়, প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমেও নাগরিকদের জীবন ও সম্পদ সুরক্ষায় কাজ করছে। নাগরিকদের সহযোগিতা ও সঠিক তথ্য পেলে পুলিশ আরও দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে।

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ উদ্যোগ শুধু হারানো সম্পদ ফেরত পাওয়ার আনন্দই নয়, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার