রাজশাহী-২ আসনে ধানের শীষে বিজয় নিশ্চিত করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সংসদীয় আসন-২ এ বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর ২০২৫ইং, রবিবার বিকেলে সাহেব বাজার বড় মসজিদ সংলগ্ন মুনলাইট গার্ডেনে আয়োজিত এ সভায় বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেন বুলবুল। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতিগণ আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
সভায় বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু ও সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফায়জুল হক ফাহি ও সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, সাবেক থানা বিএনপির নেতৃবৃন্দ সাইদুর রহমান পিন্টু, আনসার আলী, মনিরুজ্জামান শরীফ ও জসিমউদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রাজশাহী-২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তারা ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।