শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
হোমসারাদেশপুলিশ সুপারের দিকনির্দেশনা জনমনে আস্থা বজায় রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান

পুলিশ সুপারের দিকনির্দেশনা জনমনে আস্থা বজায় রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশ লাইন্সে মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬ খ্রি.) মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে এবং পেশাগত দায়িত্ব পালনে সততা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

পরে পুলিশ সুপার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এপ্রিল ২০২৬ মাসের কল্যাণ সভায় সভাপতিত্ব করেন। সভায় তিনি অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৭ এপ্রিল ২০২৬
দৈনিক উপচার