বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমসারাদেশপবা উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু

পবা উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু

দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ
favicon
স্টাফ রিপোর্টার :-

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

রাজশাহীর পবা উপজেলায় বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। এ মেলা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

প্রথম দিন থেকেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজয়ের আনন্দে সাজানো মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

এবারের বিজয় মেলায় মোট ১২টি স্টল বসানো হয়েছে। উপজেলা চত্বরজুড়ে সারিবদ্ধভাবে সাজানো স্টলগুলোর প্রতিটির মাথায় একই নকশায় ‘বিজয় মেলা’ লেখা নামফলক থাকলেও স্টল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে। প্রথম দিনেই বিক্রয়কর্মীরা স্টল সাজানো ও পণ্য প্রদর্শনে ব্যস্ত সময় পার করেন এবং ক্রেতা-দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকাশনার বই, নান্দনিক দেশজ পণ্য, বুটিকস ও হস্তশিল্প, চারু ও কারুশিল্প, স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী দেশি পিঠার সমাহার। এসব পণ্য দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে।

নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বসানো পিঠা স্টলটি মেলার অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে পাটিসাপটা, পাকওয়ান, পুলি পিঠা, ভাপা পিঠা, পায়েস, তিলের কটকটি, নারিকেলের নাড়ু, বিস্কুট পিঠা, ফুল পিঠা, জামাই পিঠা ও ডিম আলুর কাবাবসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা পাওয়া যাচ্ছে। এছাড়া বড়গাছি মহিলা সমবায় সমিতির উদ্যোগে পিঠা, আচার ও সবজির স্টল বসানো হয়েছে।

অনিন্দ্য প্রকাশনার মার্কেটিং ম্যানেজার গোলাম কিবরিয়ার উদ্যোগে বসানো বইয়ের স্টলে বিভিন্ন বিষয়ের বই প্রদর্শিত হচ্ছে, যেখানে বইপ্রেমীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে স্থাপিত স্টলে কৃষিপণ্যের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের ফসল সম্পর্কে তথ্য তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে রাখা হয়েছে একটি সেলফি স্ট্যান্ড, যা বিশেষ করে তরুণ দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বসানো বুটিকস ও হস্তশিল্পের স্টলে নারীদের তৈরি নান্দনিক নকশার পোশাক প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বসানো দেশজ পণ্যের স্টলে গ্রামীণ ঐতিহ্যবাহী নানা সামগ্রী স্থান পেয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামানিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ তৈরির লক্ষ্যেই এই বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আশা করছেন, তিন দিনব্যাপী এই মেলায় প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক সমাগম ঘটবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৫ ডিসেম্বর ২০২৫
আরও খবর
তানোরে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ

জুলাইয়ের যোদ্ধাদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধের আহ্বান

জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বয়কট এনসিপি নেতাদের

ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কে অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

শহীদদের আত্মত্যাগই আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান অনুপ্রেরণা

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধায় রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রাক্কালে রাজশাহীতে ‘পুলিশ হত্যা দিবস’ লেখা রহস্যজনক পোস্টার

দৈনিক উপচার