বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশরাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

favicon
মো: সুরুজ আলী :-

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে রাজশাহী মহানগর বিএনপির নেতারা মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র উত্তোলন শেষে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “আজ আমরা রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি, সারা দেশে এই নির্বাচনকে বানচাল করার জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সন্ত্রাসী, অর্থদাতা ও নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আমরা আহ্বান জানাই।”

প্রার্থীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, “মিজানুর রহমান মিনু এর আগে রাজশাহীতে মেয়র ও এমপি ছিলেন। তিনি সাধারণ মানুষের মতো রিকশায় করেও বিভিন্ন জায়গায় চলাচল করেন। সে কারণে নিরাপত্তা নিয়ে আমরা খুব একটা শঙ্কিত নই। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। তবে প্রতিপক্ষরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, “আমরা আশা করছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ। জনগণ ও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে—এটাই বিএনপির প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী দল তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”

তিনি আরও বলেন, “আজ রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভোটে আমরা বিজয়ী হবো।”

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৫ ডিসেম্বর ২০২৫
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার