শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › নিয়ামতপুরে ১০ পিচ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে ১০ পিচ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

favicon
এস এম রকিবুল হাসান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুরে ১০ পিচ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে পুলিশ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ পারভেজ রহমান (২৯) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে। 

আজ(১৩ এপ্রিল) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পারভেজ রহমান মান্দা উপজেলার আইড়পাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) চাঁদ আলী।

এজাহার সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়নে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তারের অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারির তথ্যটি পায় পুলিশ। গ্রেপ্তারের উদ্দেশ্যে বরিয়া বাজার এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দেয় কারবারি। পরে তাকে আটক করে পুলিশ। দেহ তল্লাশি করে তাঁর কোমর হতে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে সোর্পদ করা হবে এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।