শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

favicon
চারঘাট প্রতিনিধি :-

চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত।

রাজশাহীর চারঘাট উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়।

সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস এবং চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজানসহ বীর মুক্তিযোদ্ধারা বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন এবং কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লেতে অংশগ্রহণ করে।

এদিকে আমতলী মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ডিসপ্লে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে চারঘাট উপজেলায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বিজয়ের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৬ ডিসেম্বর ২০২৫
আরও খবর
চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার: ২টি মোটরসাইকেল জব্দ

গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

নজরুল বৈষম্য দূর ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর চিরন্তন প্রেরণা: রাসিক প্রশাসক

নিয়ামতপুরে মিলাদে এসে সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

দৈনিক উপচার