বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশরাজশাহীতে কেটে ফেলা হয়েছে ১১৭টি আমগাছ

রাজশাহীতে কেটে ফেলা হয়েছে ১১৭টি আমগাছ

favicon
উপচার ডেস্ক :-
রাজশাহীতে কেটে ফেলা হয়েছে ১১৭টি আমগাছ
১১৭টি আমগাছের মধ্যে বারোমাসি, কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাতের আমগাছ।

রাজশাহীর পবা উপজেলায় ১১৭টি উন্নত জাতের আমগাছ কেটে ফেলেছে কে বা কারা; এতে এক রাতেই দুই বছরের শ্রম, স্বপ্ন ও বিনিয়োগ হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন এক কৃষক।

বুধবার ভোরে নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় চাষি সাইদুর রহমানের আমবাগানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পবা থানার এসআই প্রতাপ কুমার।

ক্ষতিগ্রস্ত কৃষক সাইদুর রহমান বলেন, দুই বছর আগে তিনি সিন্দুর কুসুম্বী মৌজায় সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সাড়ে ১৫ শতক জমিতে আমগাছ রোপণ করেন।

এর মধ্যে ছিল বারোমাসি, কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাতের ১৩৩টি আমগাছ ।

তিনি বলেন, “বুধবার ভোরে বাগানে গিয়ে সারি সারি আমগাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়ি। মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে ছিল কাটা গাছের ডালপালা ও পাতার স্তূপ। অনেক গাছে তখনও নতুন মুকুলের কুঁড়ি ঝুলছিল।”

এমন নৃশংসতায় এক রাতেই তার সব স্বপ্ন ভেঙে গেছে জানিয়ে তিনি বলেন, শুরু থেকেই নিয়মিত সেচ, সার প্রয়োগ ও রোগবালাই দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তিনি। তার ফলস্বরুপ সম্প্রতি অনেক গাছে মুকুল আসতে শুরু করেছিল।

চলতি মৌসুমে ফল বিক্রি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন দেখছিলেন বলে জানান তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছ, তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পবা থানার এসআই প্রতাপ কুমার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হয়েছে। পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজশাহীতে কেটে ফেলা হয়েছে ১১৭টি আমগাছ
◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৭ ডিসেম্বর ২০২৫
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার