রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › নাতির ছোড়া হাসুয়া দাদির পেটে বিদ্ধ

নাতির ছোড়া হাসুয়া দাদির পেটে বিদ্ধ

১০ দিন পর মৃত্যু
favicon
নাটোর প্রতিনিধি :
নাতির ছোড়া হাসুয়া দাদির পেটে বিদ্ধ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কুকুর তাড়াতে গিয়ে সাত বছরের নাতির ছোড়া হাসুয়ার আঘাতে গুরুতর আহত দাদি মর্জিনা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মর্জিনা বেগম উপজেলার পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল একটি কুকুর মর্জিনা বেগমের বাড়ির হাঁসের বাচ্চা খেয়ে ফেলে। পরদিন একই কুকুর আবারও বাড়িতে এলে তার সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়ানোর চেষ্টা করে। এ সময় হাতে থাকা একটি হাসুয়া কুকুরকে লক্ষ্য করে ছুড়ে মারলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় ভোর ৪টার দিকে রাজপাড়া থানা থেকে একটি বার্তা পাওয়া গেছে। বিষয়টি তদন্তে একজন উপপরিদর্শক (এসআই) দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের মিলনমেলায় দৈনিক সমাচারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের মিলনমেলায় দৈনিক সমাচারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাড়ি ছাড়াতে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে
গাড়ি ছাড়াতে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে
রাজশাহীতে সরকারি খাদ্য সংগ্রহের তথ্য চাওয়ায় সাংবাদিকদের হয়রানি
রাজশাহীতে সরকারি খাদ্য সংগ্রহের তথ্য চাওয়ায় সাংবাদিকদের হয়রানি
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮ বছর পূর্তি উদযাপন
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮ বছর পূর্তি উদযাপন
নিয়ামতপুরের নাগরিক প্রতিনিধিদের নিয়ে বগুড়ায় ইএসডিওর অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিয়ামতপুরের নাগরিক প্রতিনিধিদের নিয়ে বগুড়ায় ইএসডিওর অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
রাজশাহীতে পুলিশের অভিযান, ৯৮ মামলা ও ৩৯ যানবাহন আটক
রাজশাহীতে পুলিশের অভিযান, ৯৮ মামলা ও ৩৯ যানবাহন আটক
রাসিক প্রশাসক রিটনের সঙ্গে রানার্স কমিউনিটির নেতাদের সাক্ষাৎ
রাসিক প্রশাসক রিটনের সঙ্গে রানার্স কমিউনিটির নেতাদের সাক্ষাৎ