শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি ও স্থানীয় খাবারের স্বাদে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Brent T. Christensen। খাবারটির স্বাদ গ্রহণের পর তিনি বলেন, “দারুণ মজা!”

মঙ্গলবার বিকেলে তিনি রাজশাহী মহানগরীর উপশহর নিউ মার্কেট এলাকার জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান রুমন কালাই হাউজ পরিদর্শন করেন। এ সময় তিনি কালাই রুটি তৈরির পুরো প্রক্রিয়া মনোযোগসহকারে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত নিজের মোবাইল ফোনে রুটি তৈরির ছবি ধারণ করেন এবং সেলফিও তোলেন। পরে তিনি বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংস প্রস্তুতের প্রক্রিয়াও ঘুরে দেখেন।

পরবর্তীতে তিনি স্ত্রীসহ স্থানীয় ঐতিহ্যবাহী খাবার—কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তা—নিয়ে মধ্যাহ্নভোজ করেন। খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব খাবারের স্বাদ অসাধারণ এবং রাজশাহীর ঐতিহ্যবাহী রান্না তাঁর খুব ভালো লেগেছে।

রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমে যায় রেস্টুরেন্ট প্রাঙ্গণে। সফরকালে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মার্কিন দূতাবাসের সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি এখন শুধু দেশেই নয়, বিদেশি কূটনীতিকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে-এই সফর তারই একটি উজ্জ্বল উদাহরণ।