শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › মসজিদে নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি

মসজিদে নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি

favicon
স্টাফ রিপোর্টার :-
মসজিদে নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি

রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকার একটি মসজিদের সামনে নামাজ পড়াতে গিয়ে ইমামের রেখে যাওয়া মোটরসাইকেল চুরি হয়ে গেছে। মাত্র ১০ মিনিটের মধ্যেই এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে বুধবার (১৭ জুন) বিকেলে আসরের নামাজের সময়। প্রতিদিনের মতো ওই সময় মসজিদ-এ কুবা’য় নামাজ পড়াতে যান ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ। তিনি মসজিদের বাইরে বাজাজ ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: রাজ-মেট্রো-হ-১৪-০১৩৫) রেখে ভেতরে নামাজ পড়াতে যান।

নামাজ শেষে বাইরে এসে তিনি দেখতে পান, মোটরসাইকেলটি আর সেখানে নেই। অল্প সময়ের মধ্যেই অজ্ঞাত চোর সেটি নিয়ে গেছে।

মোটরসাইকেলটি হারিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান ইমাম হোসাইন আহমদ। তিনি বলেন, এটি তার চলাচলের একমাত্র বাহন ছিল। দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ ঘটনায় তিনি নগরের চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলেও তিনি জানান।