বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদএমপিওভুক্ত শিক্ষকদের জন্য ১১ পেশা নিষিদ্ধ

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ১১ পেশা নিষিদ্ধ

favicon
উপচার ডেস্ক :-

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ১১ পেশা নিষিদ্ধ।

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে শিক্ষকতার পাশাপাশি ১১টি নির্দিষ্ট পেশায় যুক্ত হতে পারবেন না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনার আলোকে এ সংক্রান্ত একটি নোটিশ মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে গত রোববার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান চিঠির সত্যতা নিশ্চিত করে জানান, মাউশির নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারী শিক্ষকদের বিরুদ্ধে এমপিও নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা একটি পূর্ণকালীন রাষ্ট্রীয় আর্থিক সুবিধাপ্রাপ্ত সম্মানজনক পেশায় নিয়োজিত। তাদের পেশাগত দায়িত্ব ও সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকতার পাশাপাশি অতিরিক্ত লাভজনক কোনো পেশায় সম্পৃক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধ ও সীমাবদ্ধ পেশাগুলোর মধ্যে রয়েছে: বাণিজ্যিক ভিত্তিতে সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা বা সেখানে শিক্ষকতা, প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা এবং শিক্ষাবিষয়ক প্রকাশনা বা ব্যবসার কাজ। এ ছাড়া হজ এজেন্ট বা এর বিপণন কার্যক্রম, বিয়ের কাজী বা ঘটকালি, ক্ষুদ্র ব্যবসা বা দোকান পরিচালনা, ঠিকাদারি ব্যবসা এবং মসজিদের পূর্ণকালীন ইমামতি বা খতিবের দায়িত্ব পালন (যা শিক্ষকতার সময়কে প্রভাবিত করে) নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী হিসেবে কাজ করাও এই তালিকার অন্তর্ভুক্ত।

তবে নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষক চাইলে স্বেচ্ছাশ্রমে ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত থাকতে পারবেন। তবে তা অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে যাতে মূল পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৮ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার