শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

favicon
উপচার ডেস্ক :-

আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন ওরফে মতি।

রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন ওরফে মতি (৫৯)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুজন এজাহারভুক্ত আসামি এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

পুলিশ জানায়, আব্দুল মতিন ওরফে মতি দুটি রাজনৈতিক মামলার আসামি। তার বিরুদ্ধে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল হামলা এবং আড়ানী পৌরসভার ঝিনা গ্রামে বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রয়েছে। তিনি আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত ফজের প্রাংয়ের ছেলে।

এছাড়া একই থানায় দায়ের করা আরেক মামলায় চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া গ্রামের আবুল কালামের ছেলে নীরব হোসেন ওরফে সম্রাট (২৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি সুলতানপুর গ্রামের হান্নানের স্ত্রী মোসা. লাখিকেও গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন হোসেন জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার (১৭ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার