বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমসারাদেশগোদাগাড়ীতে জিবিভি প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সংলাপ

গোদাগাড়ীতে জিবিভি প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সংলাপ

favicon
সারোয়ার সবুজ :-

রাজশাহীর গোদাগাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুবদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচেতন সোসাইটি বাস্তবায়িত জিবিভি প্রতিরোধ প্রকল্পের আওতায় বিজয়নগর দীপশিখা এনজিওর মিটিং রুমে এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কিশোর-কিশোরী ও যুব ক্লাবের সদস্য, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুলি মানিক। সংলাপটি সঞ্চালনা করেন জিবিভি প্রতিরোধ প্রকল্পের সমন্বয়কারী মো. নজরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ফোকাল পারসন মো. মহসিন আরশ।

অনুষ্ঠানে কিশোর-কিশোরী ও যুব ক্লাবের অন্তর্ভুক্ত ১৫টি কমিটির পক্ষ থেকে শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও সদস্যরা তাদের বাৎসরিক জিবিভি প্রতিরোধ পরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতার মুখে তারা পড়ছেন, সেগুলো তুলে ধরে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা কামনা করা হয়।

উপস্থাপিত পরিকল্পনায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ, পারিবারিক ও যৌন সহিংসতা রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং স্থানীয় সড়ক সংস্কারের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। কিশোর-কিশোরীরা জানান, বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও বাল্যবিবাহ ও শিশু শ্রম পুরোপুরি বন্ধ করা এখনো সম্ভব হচ্ছে না। এসব সামাজিক সমস্যার সমাধানে সরকারের আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকার প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।

সংলাপে বক্তব্য দিতে গিয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুলি মানিক বলেন, কিশোর-কিশোরী ও যুবদের এই উদ্যোগ সমাজ উন্নয়নের জন্য অত্যন্ত ইতিবাচক। সমাজসেবা অধিদপ্তরের চলমান কার্যক্রমের সঙ্গে এসব উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, যুবদের জন্য প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানে ঋণ সুবিধা এবং যুব সংগঠন গঠনের নানা সুযোগ রয়েছে। দপ্তরের নীতিমালার আওতায় যৌক্তিক সব উদ্যোগে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা কিংবা যৌন নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সংলাপে গোদাগাড়ী প্রেস ক্লাবের প্রতিনিধিবৃন্দ, দীপশিখা এনজিওর প্রতিনিধি, অভিভাবক এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভার সার্বিক আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করেন প্রকল্পের ফ্যাসিলিটেটর রইস হেমব্রম, আবুল হাসে ও সেলিম রেজা। উল্লেখ্য, জিবিভি প্রতিরোধ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৮ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার