মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদনির্বাচন ইস্যুতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সতর্কতা, বাংলাদেশি আটক

নির্বাচন ইস্যুতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সতর্কতা, বাংলাদেশি আটক

favicon
আন্তর্জাতিক ডেস্ক :-

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৌদি আরবের বিভিন্ন এলাকায় অননুমোদিত রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রিয়াদ কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলে বিনা অনুমতিতে হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ ও ব্যক্তিগত বাসাবাড়িতে কিছু সংগঠনের ব্যানারে নির্বাচনি সভা-সমাবেশ আয়োজন করা হয়। পাশাপাশি দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপরাধমূলক তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আইন অনুযায়ী দেশটির ভেতরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ বা প্রচারণা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি বাধ্যতামূলক। এ ক্ষেত্রে আইন লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

এমন পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন-কানুন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। 

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৮ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার