শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

favicon
সাগর নোমানী, রাজশাহী :-

​দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার কবলে পড়া অসহায় ও বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

আর্তমানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি আজ শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর ৪নং বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালাতে এই মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করেছে।

​উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব মীর দিনার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।

​ত্রাণ বিতরণ কার্যক্রমে সংগঠনটি বানভাসী মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করে।

​এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার বলেন, "মাত্র আটচল্লিশ ঘণ্টার কেন্দ্রীয় কমিটির দ্রুত সিদ্ধান্তে সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আদ্ব-দীন মেডিকেল (বয়রা, খুলনা), মাদার কেয়ারের আখতারুজ্জামান ও নাজমুল হোসেন এবং বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া ও ফিরোজ ভূঁইয়াসহ যারা আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন।"

​তিনি আরও বলেন, "আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মুহাম্মদ জোবায়ের হোসেন, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, বাংলা ৩৬০ ভিশন এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ চট্টগ্রাম বিভাগীয় অপরাধ বিচিত্রার সাংবাদিক মো. সোহেল আমীন, মো. আরিফ, ফটো সাংবাদিক দুলাল সিকদার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি, যারা এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে সফল করেছেন।"

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চরম দুর্যোগপূর্ণ এই সময়ে বানভাসী মানুষের দুর্ভোগ লাঘব করতেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামীতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৮ জুলাই ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার