বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমসারাদেশতারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের আনন্দ মিছিল

favicon
উপচার ডেস্ক :-

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের আনন্দ মিছিল।

রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি সকাল ১৬:৩০ ঘটিকা থেকে ১৭:০০ ঘটিকা পর্যন্ত শহরের সাগরপাড়া মোড় থেকে আলুপট্টি মোড় ও কুমারপাড়া মোড় হয়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে প্রায় ২০০-২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, "তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। যুবসমাজ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করবে।"

নেতৃবৃন্দ আরও বলেন, "তার দেশে ফেরা মানে জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরে পাওয়ার পথ সুগম হওয়া। যুবদল রাজপথে থেকে যে কোনো আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। তার স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সৃষ্টি করবে।"

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হওয়া এই মিছিল ও সমাবেশে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। এলাকাবাসী ও অংশগ্রহণকারীরা অনুষ্ঠানের যথাযথ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৮ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার