শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › বাগমারা থানা পরিদর্শনে রাজশাহী রেঞ্জ ডিআইজি

বাগমারা থানা পরিদর্শনে রাজশাহী রেঞ্জ ডিআইজি

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ রাজশাহীর বাগমারা থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনের শুরুতে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনের সময় ডিআইজি থানার প্রশাসনিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার, কর্মকর্তা ও সদস্যদের শৃঙ্খলা এবং সামগ্রিক কর্মপরিবেশ পর্যালোচনা করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, সেবাপ্রার্থীদের দ্রুত ও কার্যকর সেবা প্রদান এবং জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে বাগমারা থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন ডিআইজি মো. আশিক সাঈদ। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রতি বাংলাদেশ পুলিশের অঙ্গীকারের প্রতীক হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২০ জুলাই ২০২৬
দৈনিক উপচার