সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমসারাদেশহবিগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি এনসিপির

হবিগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি এনসিপির

favicon
উপচার ডেস্ক :-

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে আজ বুধবার (২৯ জুলাই) দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির দফতর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে দলের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচির সময় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। দলটির দাবি, এ হামলা বিএনপির নেতাকর্মীরা চালিয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, দলের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে দলটি।

তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৯ জুলাই ২০২৬
দৈনিক উপচার