বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমসারাদেশবিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলায় গুঁড়িয়ে গেল রাজশাহী আ. লীগ অফিস

বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলায় গুঁড়িয়ে গেল রাজশাহী আ. লীগ অফিস

favicon
স্টাফ রিপোর্টার :-

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজশাহীতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। রাকসু নেতাদের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরে প্রবেশ করেন। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। মধ্যরাতে সাহেববাজার এলাকা বিক্ষোভ মিছিলে মুখর হয়ে ওঠে।

রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসে হামলা চালায়। পরে এস্কেভেটর দিয়ে রাতভর ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার