সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদকারাগারের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে

কারাগারের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে

৫০ কারারক্ষীকে তলব
favicon
উপচার ডেস্ক :-
কারাগারের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে

​কারাগারের অভ্যন্তরীণ সংবেদনশীল ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে কঠোর প্রশাসনিক অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। সরকারি চাকরির নিরাপত্তা ও শৃঙ্খলা বিধি অমান্য করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব তথ্য প্রকাশের অভিযোগে দেশের বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত প্রায় ৫০ জন পুরুষ ও নারী কারারক্ষীকে তলব করা হয়েছে।

​আজ রোববার (২ আগস্ট) সকাল ৯টায় ঢাকার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে তলবকৃতদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রশাসনিক ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে, স্পর্শকাতর এ তথ্যগুলো কীভাবে জনসমক্ষে এলো, সেটির মূল কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম জোরদার করেছে কতৃপক্ষ।

​কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, তলব পাওয়া কারারক্ষীদের একটি বড় অংশ রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর (সাধারণ ও নারী কেন্দ্রীয় কারাগার), ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন কারাগারে কর্মরত আছেন।

​ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অধিদপ্তরের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কয়েকজন সদস্য তা উপেক্ষা করেছেন। কারাগারের মতো অতি-সংবেদনশীল এলাকার ছবি ও অভ্যন্তরীণ তথ্য অনলাইনে প্রচার করা চরম নিরাপত্তাহীনতার সামিল এবং সরকারি চাকুরির শৃঙ্খলা বিধির সুস্পষ্ট লঙ্ঘন। মূলত এই বিষয়ের যথাযথ ব্যাখ্যা নেওয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই তাদের তলব করা হয়েছে।

​এ বিষয়ে বিস্তারিত জানিয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মবহির্ভূতভাবে কার অভ্যন্তরের স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করায় সংশ্লিষ্ট কারারক্ষীদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। ধাপে ধাপে তাদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হবে এবং তদন্তের ভিত্তিতে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কারাগারের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে
◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০২ আগস্ট ২০২৬
দৈনিক উপচার