বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদশহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের পাশে আরএমপি কমিশনার

শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের পাশে আরএমপি কমিশনার

আইনি ও সার্বিক সুরক্ষার আশ্বাস
favicon
স্টাফ রিপোর্টার :-

২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থানকালে গত ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি মোড়ে আততায়ীর গুলিতে প্রাণ উৎসর্গকারী বীর শহীদ আঞ্জুমান সাকিবের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শহীদ হওয়ার দ্বিতীয় বার্ষিকীতে আজ ৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় আরএমপি কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির আঞ্জুমান সাকিবের বাসভবনে গিয়ে স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।

​সাক্ষাৎকালে আরএমপি কমিশনার অত্যন্ত আবেগঘন পরিবেশে শহীদ সাকিবের শ্রদ্ধেয় পিতা ও মাতার আবেগপ্রবণ বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। সন্তান হারানোর বেদনায় কাতর পিতা-মাতার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সাকিবসহ দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। এ সময় তিনি সাকিব হত্যা মামলার চলমান তদন্ত কার্যক্রমের বিষয়ে কথা বলেন এবং তদন্ত প্রতিবেদন দাখিল-পরবর্তী সকল জটিল আইনি প্রক্রিয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও সর্বাত্মক আইনি সহায়তার জোরালো প্রতিশ্রুতি দেন।

​শহীদ পরিবারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ কমিশনার জানতে পারেন যে, তাদের বসতভিটা সংক্রান্ত প্রতিবেশীদের সাথে একটি আইনি বিরোধ রয়েছে। বিষয়টি শোনার সাথে সাথে তিনি উক্ত বিরোধের সুষ্ঠু ও দ্রুত আইনি নিষ্পত্তিতে সর্বাত্মক প্রশাসনিক সমর্থনের আশ্বাস দেন। একই সাথে পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কোনো শিথিলতা সহ্য করা হবে না জানিয়ে সংশ্লিষ্ট বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জকে সার্বক্ষণিক পুলিশি নজরদারি ও টহল জোরদার করার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।

​পুলিশের এই মানবিক উদ্যোগ ও স্বশরীরে উপস্থিতিতে আবেগপ্লাবিত হয়ে পড়েন শহীদ সাকিবের পরিবারের সদস্যরা। সংকটের দিনে তাদের খোঁজখবর নেওয়া, সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জোরালো পদক্ষেপে তারা গভীর সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে হত্যা মামলার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এহেন মানবিক আচরণের জন্য আরএমপি পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান সাকিবের স্বজনরা।

​উক্ত সৌজন্য সাক্ষাৎকালে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মিডিয়া মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) নাসিদ ফরহাদ, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোসাঃ আরজিনা খাতুন, আরএমপি মিডিয়া সেলে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর নোমান এবং বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৬ আগস্ট ২০২৬
দৈনিক উপচার