শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › তানোরে শিশু সাজিদের পরিবারের পাশে বিএনপি

তানোরে শিশু সাজিদের পরিবারের পাশে বিএনপি

favicon
সোহানুল হক পারভেজ,রাজশাহী :-

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এখনো শোক কাটেনি তার পরিবার ও স্বজনদের। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও দূরদূরান্ত থেকে মানুষজন শিশুটির বাড়িতে ভিড় করছেন শোক প্রকাশ ও সান্ত্বনা জানাতে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তানোর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শিশু সাজিদের বাড়িতে যান। এ সময় রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান শোকাহত মা–বাবার সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। তিনি শিশু সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পরে সাবেক মেয়র মিজান শিশু সাজিদের মা রুনা খাতুন ও বাবা রাকিবুল ইসলামের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন তানোর থানা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গাফার মেম্বার, সাংগঠনিক সম্পাদক লাটু, বিএনপির নেতা লফর মেম্বার, লুৎফর রহমান, জিন্না প্রমুখ।

এদিকে শোকাহত মা রুনা খাতুন বলেন, “সাজিদ মারা যাওয়ার পাঁচ দিন হয়ে গেছে, তবুও আমার বাড়িতে মানুষের ভিড় কমছে না। এত মানুষের মাঝেও আমি আমার সাজিদকে আর দেখতে পাচ্ছি না।” তিনি আরও বলেন, “গর্তে পড়ে আমার বাচ্চা ‘মা মা’ বলে জোরে জোরে কাঁদছিল। আমি খুঁজছিলাম, কিন্তু তাকে উদ্ধার করতে পারিনি। ঘুমালেই তার কান্নার শব্দ কানে ভেসে আসে, হাঁটাচলার সময়ও সেই ডাক শুনতে পাই। চোখের সামনে থেকেও আমি আমার বুকের ধনকে বাঁচাতে পারিনি। আপনারা সবাই আমার সাজিদের জন্য দোয়া করবেন।”

প্রসঙ্গত, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি জমিতে থাকা গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৯ ডিসেম্বর ২০২৫
আরও খবর
আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার