রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদগ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসী সংকট: বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসী সংকট: বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী উদ্ধার

favicon
আন্তর্জাতিক ডেস্ক :

ইউরোপে প্রবেশের অন্যতম রুট হিসেবে পরিচিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আগমন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে লিবিয়ার উপকূল থেকে যাত্রা করা কয়েকটি নৌযানের মাধ্যমে অন্তত ২০২ জন অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন। উদ্ধারকৃত এসব অভিবাসীর অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক, পাশাপাশি কিছুসংখ্যক মিসরের নাগরিকও রয়েছেন।

গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যম দিমোক্রাতিয়ার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের টহল বিমান লিবিয়া উপকূল থেকে আসা একটি নতুন নৌযান শনাক্ত করে। পরবর্তীতে গ্রিক উপকূলরক্ষী বাহিনী ও একটি মাছ ধরার নৌকার যৌথ সহায়তায় প্রায় ৪০ জন অভিবাসীকে উদ্ধার করে ইয়েরাপেত্রা বন্দরে আনা হয়। সেখানে পৌঁছানোর পর পরই তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়।

এর ঠিক কয়েক ঘণ্টা আগেই পৃথক দুটি নৌযানে করে আরও ১১২ জন অভিবাসী একই এলাকায় পৌঁছান। প্রথম নৌকাটিতে ৫৬ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশি এবং ৩১ জন সুদানের নাগরিক ছিলেন। অপর নৌকাটিতেও ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং বাকিরা মিসরের নাগরিক ছিলেন। সব মিলিয়ে এসব অভিবাসীকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত অভিবাসীর চাপ সামলাতে বর্তমানে এই কেন্দ্রটিকে ব্যবহার করছে স্থানীয় প্রশাসন।

এদিকে, গত কয়েকদিন আগে ইয়েরাপেত্রা থেকে প্রায় সাড়ে আটাশ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পরিচালিত অপর এক অভিযানে ৫০ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। ওই ঘটনায় মানব পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসীদের দেওয়া সাক্ষ্য ও তথ্যের ভিত্তিতে গ্রিক প্রশাসন জানিয়েছে, লিবিয়ার তবরুক শহর থেকে ক্রিটের দিকে আসার সময় নৌযানটি ওই কিশোরই পরিচালনা করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিবাসীরা জানিয়েছেন, লিবিয়া থেকে গ্রিসে অবৈধভাবে পাড়ি জমানোর জন্য জনপ্রতি দেড় হাজার থেকে দুই হাজার মার্কিন ডলার পর্যন্ত আদায় করেছে পাচারকারী চক্র। ভূমধ্যসাগরীয় এই রুটে লিবিয়া থেকে ক্রিট দ্বীপে অভিবাসীদের ঢল নামায় স্থানীয় কর্তৃপক্ষের ওপর উদ্ধার অভিযান পরিচালনা, আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং অস্থায়ী আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাপক চাপ তৈরি হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৮ আগস্ট ২০২৬
দৈনিক উপচার