রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদভারত ও শেখ হাসিনাকে ঘিরে দ্বিমুখী নীতি চলতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত ও শেখ হাসিনাকে ঘিরে দ্বিমুখী নীতি চলতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
উপচার ডেস্ক :-

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বসে বারবার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় দেশটির ভূমিকার তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ভারত একদিকে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করবে, আর অন্যদিকে তাকে বিশ্বমাধ্যমে কথা বলার অবাধ সুযোগ করে দেবে-এই দুই নীতি একসঙ্গে চলতে পারে না।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে 'জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল এবং ইউট্যাব যৌথভাবে এই সভার আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে এবং এই আন্তঃনির্ভরতাকে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে সেই সম্পর্ক অবশ্যই পারস্পরিক মর্যাদা, সম্মান এবং সার্বভৌম সমতার ভিত্তিতে হতে হবে।

আওয়ামী লীগের সঙ্গে নিজেদের আদর্শগত পার্থক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখেই কেবল প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখা হবে।

ভারতের নীতিনির্ধারকদের উদ্দেশে প্রশ্ন রেখে সালাহউদ্দিন আহমদ বলেন, আপনারা যদি 'হাসিনা কার্ড' খেলেন এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান, তবে তা হবে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বিষয়। ভারতের সরকার ও নীতিনির্ধারকরা বিষয়টি অনুধাবন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনপি নেতাদের সঙ্গে শেখ হাসিনার আকাশ-পাতাল পার্থক্যের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করে সেখানকার আইন মেনে রাজনীতি করেছেন। অন্যদিকে তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে নির্বাসিত হয়েছেন, যা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে দণ্ডিত স্বৈরাচারের সঙ্গে তুলনার যোগ্য নয়।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, ভারতের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন এবং হিন্দন বিমানবন্দরে তাকে মন্ত্রী পর্যায়ের ব্যক্তি অভ্যর্থনা জানিয়েছেন-যা বর্তমান বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন।

শেখ হাসিনার ভারতে অবস্থান ও ধারাবাহিক বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মাঝে অস্থিরতা সৃষ্টি এবং গণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে ভারত তার দায়িত্ব এড়াতে পারে না। একজন গণহত্যার জন্য দায়ী এবং মানবতার বিরুদ্ধে অপরাধে দণ্ডিত ব্যক্তিকে কীভাবে গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় ও চলমান মামলার কথা স্মরণ করিয়ে দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দণ্ডিত ওই অপরাধী দেশের জনগণের কাছে এখন পর্যন্ত কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেননি। এমন একজন ব্যক্তিকে বিশ্বমাধ্যমের সামনে বারবার কথা বলার সুযোগ দেওয়ার তীব্র বিরোধিতা করে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৮ আগস্ট ২০২৬
দৈনিক উপচার