শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যু ৭৯১ শিশুর
উদ্বেগ বাড়াচ্ছে হাম

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যু ৭৯১ শিশুর

favicon
উপচার ডেস্ক :-

সারাদেশে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটির উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯৫১ জন নতুন রোগী।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ প্রাদুর্ভাব শুরুর পর থেকে ১৩ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৯১ জন শিশু।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৩ জনে। পাশাপাশি, এই নির্দিষ্ট সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

চিকিৎসা সেবার চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৯০৮ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় দ্রুত রুটিন টিকাদান কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৩ আগস্ট ২০২৬
দৈনিক উপচার