শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে ছাত্রলীগের ব্যানার সাঁটানো নিয়ে চাঞ্চল্য

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে ছাত্রলীগের ব্যানার সাঁটানো নিয়ে চাঞ্চল্য

favicon
উপচার ডেস্ক :-

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের মূল ফটকের সীমানা প্রাচীর সংলগ্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিবিজড়িত গ্রাফিতি ও স্লোগানের ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানার সাঁটানোর ঘটনা ঘটেছে। শোক দিবসকে কেন্দ্র করে টাঙানো এই ব্যানারটিকে ঘিরে স্থানীয় অঙ্গনে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, কলেজের প্রধান ফটকের পাশের দেয়ালের ‘আমার ভাই মরলে কেন, বিচার চাই’ এবং ‘কিছু বুঝি না রাজনীতি, চাই একটি শান্তি’ শীর্ষক গুরুত্বপূর্ণ গ্রাফিতি ও স্লোগানগুলোর ওপর কালো রঙের ওই ব্যানারটি সাঁটানো হয়েছে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে এবং ওপরে ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ স্লোগান লেখা রয়েছে। নিচে শ্রদ্ধা নিবেদক হিসেবে ‘বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা, জামালপুর’ উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতেই গভীর রাতে বা ভোরের দিকে অত্যন্ত গোপনে এই ব্যানারটি সাঁটিয়ে সটকে পড়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে দেশের অন্যতম শীর্ষ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সুরক্ষিত ও গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ সংগঠনের ব্যানার কীভাবে টাঙানো হলো, সে বিষয়ে সম্পূর্ণ অজ্ঞতা প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং নিষিদ্ধ সংগঠনটি গোপনে দেশজুড়ে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সাধারণ ছাত্রসমাজ ও ছাত্রদল সব সময় সজাগ রয়েছে এবং ভবিষ্যতে জামালপুরে এমন কর্মকাণ্ড আর ঘটতে দেওয়া হবে না। অন্যদিকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, বিষয়টি তাদের জানা ছিল না এবং সাংবাদিকদের মাধ্যমেই তারা বিষয়টি প্রথম অবগত হয়েছেন। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৪ আগস্ট ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার