বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত

রাজশাহীতে কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত

favicon
কানিজ ফাতেমা রোজা:-

রাজশাহী, ২০ ডিসেম্বর ২০২৫ – উত্তরের শীতল হাওয়ায় রাজশাহীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, আর কুয়াশা ও হিমেল বাতাসে নগরজুড়ে মানুষের চলাচল কমে গেছে। অনেক দোকানপাটও দেরিতে খোলা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই উত্তরের শীতল হাওয়া অব্যাহত আছে এবং শীতের তীব্রতা আগামী কয়েকদিনও বাড়তে পারে।

নগরীর বুধপাড়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সফিকুল ইসলাম বলেন, “ভোরে কাজে বের হওয়ার সময় হিমেল বাতাসে টিকে থাকা খুব কঠিন হয়ে গেছে। গ্লাভস না থাকলে হাত জমে যায়।” মাফিন নামের এক স্কুলছাত্রী জানিয়েছেন, “স্কুল বন্ধ থাকলেও কোচিংয়ে যেতে হচ্ছে। শুক্রবারের তুলনায় শনিবার শীত অনেক বেশি লাগছে, হিমেল বাতাসে সকালে বের হওয়া খুবই কঠিন।”

শহরের বুধপাড়া রেল বস্তিতে দেখা যায়, বিভিন্ন বয়সী মানুষ আগুন জ্বেলে বা চায়ের কাপে হাত গরম করে শীত বরণ করছেন। অনেকেই মোটা কম্বল বা গরম কাপড়ের অভাবে শীতের চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তারা অভিযোগ করেছেন, এখনও সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি।

স্থানীয়রা বলছেন, শীতের এই তীব্রতায় বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত শীতবস্ত্র বিতরণ এবং জনসাধারণকে সুরক্ষিত রাখার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান সতর্ক করেছেন, “হিমেল বাতাস আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই মানুষকে যথাযথ প্রস্তুতি নেওয়া উচিৎ।”

রাজশাহীতে এই শীতের তীব্রতা স্বাস্থ্য, যাতায়াত ও দৈনন্দিন জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলছে, যা নাগরিক সচেতনতা এবং প্রশাসনের পদক্ষেপের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২০ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার