শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
সারাদেশে হামের প্রকোপ

একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

favicon
উপচার ডেস্ক :-

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২৩২টি শিশু।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত এক দিনে উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু রেকর্ড করা হলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৮৩৯ জন শিশু। এছাড়া রোগটিতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ জন। ফলে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সর্বমোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯৩৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জনের শরীরে রোগটির সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছে আরও ১ হাজার ১৪৯ জন। একই দিনে চিকিৎসার প্রয়োজনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৫ জন শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪৬ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারাদেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে, যার মধ্যে ১৮ হাজার ৪৮৭ জনের দেহে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ সময়ের মধ্যে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন এবং সফল চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৪ আগস্ট ২০২৬
দৈনিক উপচার