বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদঈদে মিলাদুন্নবী ঘিরে নাশকতা ও গুজব রোধে মাঠে র‌্যাব

ঈদে মিলাদুন্নবী ঘিরে নাশকতা ও গুজব রোধে মাঠে র‌্যাব

বাড়ানো হলো সাইবার নজরদারি
favicon
উপচার ডেস্ক :-

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে দেশজুড়ে কঠোর ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিনটি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং নাশকতা এড়াতে নিয়োজিত বাহিনীর নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই সার্বিক নিরাপত্তা প্রস্তুতির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে ও ধর্মীয় জমায়েতে মুসল্লিরা দিনভর সালাত, জিকির ও নফল ইবাদতসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। ধর্মপ্রাণ মানুষের এই জমায়েত ও ইবাদত-বন্দেগি নির্বিঘ্ন রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে র‌্যাব।

নিরাপত্তা ঝুঁকি নিবিড়ভাবে পর্যালোচনা করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ আওতাধীন এলাকায় সুনির্দিষ্ট নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। গুরুত্বপূর্ণ ও বড় ধর্মীয় অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে সামাল দিতে বিশেষ প্রস্তুতি হিসেবে রাখা হয়েছে 'স্কেলিটন ফোর্স'। সার্বিক নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় মসজিদের ইমাম, শীর্ষস্থানীয় আলেম-ওলামা, সামাজিক নেতৃবৃন্দ এবং নিরাপত্তা কমিটির সদস্যদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হয়েছে।

কোনো স্বার্থান্বেষী মহল যেন ধর্মীয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, হামলা, অপতৎপরতা বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য সাদা পোশাকে নিবিড় গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে। যেকোনো আকস্মিক ও বিপজ্জনক পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় র‌্যাবের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

বাস্তব ময়দানের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মেও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা, গুজব কিংবা উসকানিমূলক কোনো বক্তব্য ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে না পারে, সে লক্ষ্যে সার্বক্ষণিক সাইবার পেট্রোলিং চালানো হচ্ছে।

র‌্যাব সদর দপ্তর থেকে দেশবাসীকে সৌহার্দ্যপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো ব্যক্তি, বস্তু বা অনাকাঙ্ক্ষিত তৎপরতা পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জনসচেতনতা ও সর্বস্তরের নাগরিক সহযোগিতায় ঈদে মিলাদুন্নবীর সমস্ত আনুষ্ঠানিকতা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাহিনীটি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৫ আগস্ট ২০২৬
দৈনিক উপচার