বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাষ্ট্রপতির সঙ্গে নবগঠিত নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচনের তাগিদ

রাষ্ট্রপতির সঙ্গে নবগঠিত নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

favicon
উপচার ডেস্ক :-

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপ্রধান কমিশনের প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানান।

প্রতিনিধি দলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অংশ নেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত রাখতে সাংবিধানিক দায়িত্ব পালনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনায় তাঁর দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংবিধান, আইন ও সংশ্লিষ্ট বিধিমালার কঠোর প্রয়োগের মাধ্যমে কমিশনকে তার অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সর্বজনগ্রাহ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে নতুন কমিশন সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার পরিচয় দেবে।

উল্লেখ্য, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটিই রাষ্ট্রপতির প্রথম আনুষ্ঠানিক সৌজন্য বৈঠক।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৭ আগস্ট ২০২৬
দৈনিক উপচার