শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › রাজশাহী-১ আসনে শরীফ উদ্দীনের মনোনয়ন ফরম উত্তোলন

রাজশাহী-১ আসনে শরীফ উদ্দীনের মনোনয়ন ফরম উত্তোলন

favicon
স্টাফ রিপোর্টার :-

জাঁকজমকপূর্ণভাবে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) গোদাগাড়ী ও তানোর উপজেলার হাজার হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি জাঁকজমকপূর্ণভাবে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় ঘোষণার মাধ্যমে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে রাজশাহী-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত হলে গোদাগাড়ী–তানোর অঞ্চলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা করা হবে। তিনি জানান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের মাধ্যমে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, পদ্মা নদীর ভাঙন থেকে এলাকার মানুষকে রক্ষায় বাঁধের পূর্ণাঙ্গ নির্মাণ সম্পন্ন করা হবে এবং বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পকারখানা স্থাপনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সার্বিক অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সদর উদ্দীন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল মালেক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২২ ডিসেম্বর ২০২৫
আরও খবর
চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার: ২টি মোটরসাইকেল জব্দ

গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

নজরুল বৈষম্য দূর ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর চিরন্তন প্রেরণা: রাসিক প্রশাসক

নিয়ামতপুরে মিলাদে এসে সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

দৈনিক উপচার