বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

favicon
উপচার ডেস্ক :-

প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) পৌঁছে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে কবর জিয়ারত সম্পন্ন করেন। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নিয়ে দেশের শান্তি, জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

দিবসটিকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল ও বর্ণাঢ্য প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রামের পথ ধরে দলের ৪৮তম বর্ষপূর্তিতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও আদর্শকে বুকে ধারণ করে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় সবাইকে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০১ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার