শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › নওগাঁয় পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ; আটক ২

নওগাঁয় পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ; আটক ২

favicon
মাহবুবুজ্জামান সেতু :-

নওগাঁ মন্দা থানা।
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতের শ্বশুর ইউনুস আলী ও শাশুড়ি জোসনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্বামী উজ্জ্বল হোসেনের সঙ্গে জেসমিনের পারিবারিক নানা বিষয়ে বিবাদ চলছিল। আজ মঙ্গলবার সকালে তাদের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় জেসমিন ঘটনাস্থলেই প্রাণ হারান। এরপর থেকে স্বামী উজ্জ্বল পলাতক রয়েছেন।

 খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত গৃহবধূর শশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৩ ডিসেম্বর ২০২৫
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার