সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমসারাদেশনাচোলে বড়দিন উপলক্ষে গির্জা প্রধানদের মাঝে সরকারি বরাদ্দপত্র বিতরণ

নাচোলে বড়দিন উপলক্ষে গির্জা প্রধানদের মাঝে সরকারি বরাদ্দপত্র বিতরণ

favicon
অভিজিত শীল, নাচোল উপজেলা প্রতিনিধি :-

৪০টি গির্জার সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বরাদ্দপত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার।
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ও যীশুখ্রীষ্টের জন্মদিন উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গির্জা প্রধানদের মাঝে সরকারি জিও (বরাদ্দপত্র) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৪০টি গির্জার সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বরাদ্দপত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দুলাল হোসেন, পিআইও অফিসের কার্য সহকারী শাহিন আলম, উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি জতিন হেমরোম, সহ-সভাপতি বেলাসুস হেমরোম এবং সাধারণ সম্পাদক শিবু সরেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে প্রতিটি গির্জায় আলোকসজ্জা করা হবে এবং বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে।

উৎসবের কর্মসূচি সম্পর্কে উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি জতিন হেমরোম বলেন, ২৫ ডিসেম্বর সকালে ঘরে ঘরে বিশেষ ভোজের আয়োজন থাকবে। এরপর বেলা ১২টার মধ্যে গির্জায় উপঢৌকন প্রদান, দুপুরে বড়দিনের কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিকেলে শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা এবং রাতে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বড়দিনের উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৩ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার