শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › রাজশাহী-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

রাজশাহী-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

favicon
বাগমারা প্রতিনিধি :
রাজশাহী-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন
রাজশাহী-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল বারী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বুধবার বিকেলে তিনি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডা. আব্দুল বারী রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এদিকে রাজশাহী-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন শুরু করায় নির্বাচনী তৎপরতা বাড়ছে। জানা গেছে, এ পর্যন্ত বিএনপির ৬ জন, এনসিপির ১ জন এবং জামায়াতে ইসলামীর ১ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।