শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজি মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার (Mr. Manoj Kumar)। আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার দুপুর ২টায় রাজশাহীতে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তসংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা, পারস্পরিক যোগাযোগ রক্ষা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং আগামীতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার