শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › পেশাগত শ্রেষ্ঠত্ব ও বীরত্বের স্বীকৃতি: পিপিএম-সেবা পদকে ভূষিত আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পেশাগত শ্রেষ্ঠত্ব ও বীরত্বের স্বীকৃতি: পিপিএম-সেবা পদকে ভূষিত আরএমপি কমিশনার ফয়েজুল কবির

favicon
স্টাফ রিপোর্টার:

রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পরিয়ে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, পেশাগত চরম উৎকর্ষ এবং জননিরাপত্তা রক্ষায় প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির মর্যাদাপূর্ণ পুলিশ পদক অর্জন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আরএমপি কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবিরকে আনুষ্ঠানিকভাবে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের কার্যকালে অসীম সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত নিষ্ঠা, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং সফল তদন্ত নিষ্পত্তির অনন্য নজির স্থাপন করায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। পাশাপাশি সমাজে কার্যকর অপরাধ দমন, জনসেবায় যুগান্তকারী পদক্ষেপ এবং আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়।

দীর্ঘ কর্মজীবনের পেশাগত সততা, অবিচল দায়িত্ববোধ ও নাগরিক সেবায় আত্মনিয়োগের এক অনন্য রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে তাঁর এই অর্জনকে। ইউনিট প্রধানের এই রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তিতে উচ্ছ্বসিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিটি স্তরের সদস্যরা।

সংশ্লিষ্ট মহলের মতে, একজন নিষ্ঠাবান কর্মকর্তার এমন মর্যাদা আরএমপির সার্বিক কর্মতৎপরতায় নতুন মাত্রা যোগ করবে। এই অর্জন আরএমপিতে কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মনোবল বহুগুণ বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা, নিরপেক্ষ তদন্ত ও জনকল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনে গভীরভাবে অনুপ্রাণিত করবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার