শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › বীরত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি: রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

বীরত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি: রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

favicon
স্টাফ রিপোর্টার:

রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পরিয়ে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পেশাগত চরম উৎকর্ষ, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির মর্যাদাপূর্ণ পুলিশ পদক অর্জন করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ডিআইজি মো. আশিক সাঈদকে আনুষ্ঠানিকভাবে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের কার্যকালে অসীম সাহস ও বীরত্ব প্রদর্শন, নাগরিক সেবায় অনন্য ভূমিকা, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং সফল তদন্ত নিষ্পত্তির অনন্য নজির স্থাপন করায় তাঁকে এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হয়। একই সঙ্গে অপরাধ দমন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা বাস্তবায়ন এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে সামগ্রিক জননিরাপত্তা জোরদারে তাঁর নেতৃত্বমূলক ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়েছে।

দীর্ঘ কর্মজীবনের পেশাগত সততা, অবিচল নিষ্ঠা ও জনকল্যাণে আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে তাঁর এই সম্মাননা অর্জনকে। রেঞ্জ প্রধানের এই রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তিতে রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের প্রতিটি স্তরের কর্মকর্তা ও সদস্যদের মাঝে বইছে আনন্দের আবহ।

সংশ্লিষ্টদের মতে, একজন দক্ষ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তার এই মর্যাদা রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার গতিকে আরও বেগবান করবে। একই সাথে এই সম্মাননা রেঞ্জের আওতাধীন প্রতিটি ইউনিটের পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, জনবান্ধব ও কর্মোদ্দীপ্ত হতে গভীরভাবে অনুপ্রেরণা জোগাবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার