বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদদেশের জন্য যতটুকু পারি ততটুকু কাজ করি : তারেক রহমান

দেশের জন্য যতটুকু পারি ততটুকু কাজ করি : তারেক রহমান

favicon
উপচার ডেস্ক :-

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য সচেষ্ট হওয়া উচিত। তিনি বলেন, রাস্তায় যদি ময়লা বা কাগজ পড়ে থাকে, সেটাও আমরা পরিষ্কার করব—এভাবেই ছোট ছোট কাজের মাধ্যমে দেশ গড়া সম্ভব।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আজ দলের কোনো কর্মসূচি নেই, তাই রাস্তা বন্ধ করে রাখলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হবে। এজন্য যত দ্রুত সম্ভব রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যখন আনুষ্ঠানিক কর্মসূচি দেওয়া হবে তখন সবার সামনে বক্তব্য দেওয়া হবে। আপাতত শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগ পর সোমবার বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। এর আগে রোববার (২৮ ডিসেম্বর) তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও যান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার