শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
হোমঅর্থনীতিআবারও সঞ্চয়পত্রে কমেছে মুনাফা

আবারও সঞ্চয়পত্রে কমেছে মুনাফা

favicon
উপচার ডেস্ক :-
আবারও সঞ্চয়পত্রে কমেছে মুনাফা
সঞ্চয়পত্র

ছয় মাসের ব্যবধানে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হলো। আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ঘোষণা করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

পরিবার সঞ্চয়পত্রে এতদিন ৭.৫০ লাখ টাকা বা তার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১.৯৩%, এখন তা কমিয়ে করা হয়েছে ১০.৫৪%। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে এ মুনাফার হার ছিল ১১.৮০%, সেটা কমিয়ে ১০.৪১% করা হয়েছে।

সঞ্চয় অধিদপ্তরের অধীন যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রের মাধ্যমে সাধারণ মানুষ তাদের জমানো অর্থ বিনিয়োগ করে পরিবারের নিয়মিত খরচ পরিচালনা করে থাকে। গত দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে দেশে।

আবারও সঞ্চয়পত্রে কমেছে মুনাফা
◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০১ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার