শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › বাঘায় মরহুমা খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাঘায় মরহুমা খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

favicon
বাঘা প্রতিনিধি :
বাঘায় মরহুমা খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি চারণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলাম মাস্টার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক জাহিদ মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক সহসভাপতি আসমত আলী (মিলিটারি), ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদক দুলাল সরকার ও মানিক আলী, সাবেক কাউন্সিলর নীল চাঁদ, ইমামুল আজম বেনু, শিক্ষক ওহিদুর রহমান নান্ট, সেলিম সরদার, ইনার আলী, শিক্ষক রুহুল আমিন, নাজমুল হক, আশরাফুল ইসলাম, তোবি মোল্লা, চুনু মণ্ডল, হান্নান শাহ, মফিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ ও জাতির জন্য অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক আড়ানী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা সোহেল রানা।

শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।