শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › রাসিক এর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

রাসিক এর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

favicon
স্টাফ রিপোর্টার :-
রাসিক এর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন হাদীর মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর বিএনপির ২৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন হাদীর মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ প্রায় ৮০ থেকে ৯০ জন অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু এবং মহানগর বিএনপির ১ নম্বর সদস্য এরশাদ আলী ঈসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডেও দোয়া ও মোনাজাত কর্মসূচি পালিত হয়।