শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমসারাদেশআইনশৃঙ্খলা জোরদারে কঠোর নির্দেশ
আরএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা জোরদারে কঠোর নির্দেশ

favicon
স্টাফ রিপোর্টার :-
আইনশৃঙ্খলা জোরদারে কঠোর নির্দেশ

রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে নভেম্বর–২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান।

সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নভেম্বর মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণ, গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন এবং অপরাধ দমনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে বাস্তবসম্মত ও সময়োপযোগী কৌশল গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভায় পুলিশ কমিশনার ডাকাতি, দস্যুতা, হত্যা, অপহরণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ রোধ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ক্ষেত্রে আরও তৎপর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে প্রতিটি ঘটনায় পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় নভেম্বর–২০২৫ মাস পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন পদমর্যাদার ৪০ জন পুলিশ সদস্যকে সনদপত্র ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার। তিনি পুরস্কারপ্রাপ্ত সদস্যদের প্রশংসা করে বলেন, এই স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের প্রতি আরও উৎসাহিত করবে এবং ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে অনুপ্রেরণা যোগাবে।

অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (চলিত দায়িত্বে) মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৮ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার