বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশরাজশাহীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের আশ্বাসে প্রতারণা, গ্রেপ্তার ৬

রাজশাহীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের আশ্বাসে প্রতারণা, গ্রেপ্তার ৬

favicon
স্টাফ রিপোর্টার:-

 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে একটি অসাধু চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বোয়ালিয়া থানা পুলিশ ও আরএমপি ডিবি পুলিশের যৌথ অভিযানে নগরীর উপশহর সৃজনী সেন্ট্রাল স্কুলের সামনে এবং মালোপাড়া কমিউনিটি ব্যাংকের বুথের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আল মামুন (৪২), মো. মাহবুব আলম (৪৬), মোছা. আনজুয়ারা খাতুন (২৫), মো. জুলফিকার আলী (৪০), মো. নয়ন আলী (২৭) এবং রায়হান কবির (৩০)। তবে অসুস্থতার কারণে রায়হান কবির বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ জানায়, ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তরা নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দেন। এভাবে একাধিক পরীক্ষার্থীর কাছ থেকে তারা স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, এডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেন।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি ব্ল্যাংক চেক, ২১টি স্ট্যাম্প এবং ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা নম্বর-১২ (তারিখ: ৯/১/২০২৬) দণ্ডবিধির ১৭০/৪০৬/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও অজ্ঞাতনামা সদস্য জড়িত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতদের আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৯ জানুয়ারি ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার