বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশরাজশাহীতে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

রাজশাহীতে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ডাকাতি মামলায় তিনজন ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীদের পক্ষে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর অলকার মোড়ে অবস্থিত রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা বন্ধগেট এলাকায় আজগর আলীর মোটরসাইকেল গ্যারেজসংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে গত ৯ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের দাবি করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাধন চান সওদাগর (৩৫), বিদ্যুৎ হোসেন (৩৭) এবং সাজ্জাদ হোসেন মুরাদ (২৮)। তিনজনই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা।

তবে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রকৃতপক্ষে ওই তিনজনকে ঘটনাস্থল থেকে নয় বরং নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে একটি সাজানো নাটকের মাধ্যমে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দেওয়া হয়। এ সময় বাসা থেকে তুলে নেওয়ার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে বলেও দাবি করা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, গ্রেপ্তারের আগে কোনো ধরনের সার্চ ওয়ারেন্ট ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধন সওদাগর ও সাজ্জাদ মুরাদের বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় তাদের মোটরসাইকেল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। তল্লাশিতে কোরবানির কাজে ব্যবহৃত কয়েকটি চাকু ছাড়া অন্য কোনো অস্ত্র পাওয়া যায়নি। একই ধরনের ঘটনা বিদ্যুৎ হোসেনের বাড়িতেও ঘটেছে বলে অভিযোগ করা হয়।

পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও পরদিন সকাল সাড়ে ৯টার দিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয় বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়-

১) অবিলম্বে মিথ্যা ও বানোয়াট ডাকাতি মামলা প্রত্যাহার।

২) অভিযুক্তদের দ্রুত জামিনের ব্যবস্থা নিশ্চিত করা।

৩) হয়রানি ও সাজানো মামলার ঘটনায় সংশ্লিষ্টদের লিখিতভাবে দুঃখপ্রকাশ।

৪) অভিযুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা বলেন, তারা আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। কোনো বিশৃঙ্খলা নয়, বরং ন্যায়সঙ্গত ও সম্মানজনক সমাধানই তাদের প্রত্যাশা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তুলে ধরে সত্য উদঘাটনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১১ জানুয়ারি ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার