শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
হোমসারাদেশভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় রাজশাহীতে সহনীয় ভবন নির্মাণে জোরালো আহ্বান

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় রাজশাহীতে সহনীয় ভবন নির্মাণে জোরালো আহ্বান

favicon
কানিজ ফাতেমা রোজা :-

রাজশাহী শহরের ক্রমবর্ধমান নগরায়নের বাস্তবতায় ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ভবন নির্মাণে আরও সচেতন ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যেই রাজশাহীতে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে সহনীয় ভবন নির্মাণে করণীয় বিষয়ে একটি সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর উদ্যোগে আরডিএ সভাকক্ষে আয়োজিত এ সভায় রাজশাহী শহরের ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ ভবনের বর্তমান অবস্থা, সম্ভাব্য ঝুঁকি হ্রাসের উপায় এবং ভবিষ্যতে নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সহনীয় নকশা অনুসরণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, ভূমিকম্প একটি নীরব দুর্যোগ হলেও এর ক্ষয়ক্ষতি ভয়াবহ হতে পারে। এই ঝুঁকি কমাতে হলে ভবন নির্মাণে অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো জরিপের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও শক্তিশালীকরণ জরুরি। দুর্যোগ প্রস্তুতি জোরদার করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমেই সম্ভাব্য বড় বিপর্যয় অনেকাংশে এড়ানো সম্ভব বলে তারা মত দেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান। সভা সঞ্চালনা করেন রুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।

সভা শেষে অংশগ্রহণকারীরা একটি নিরাপদ ও ভূমিকম্প সহনীয় নগর গড়ে তুলতে সরকারি সংস্থা, প্রকৌশলী, নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার