শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › রাজশাহীর বোয়ালিয়ায় ককটেলসহ ৯ জন গ্রেপ্তার

রাজশাহীর বোয়ালিয়ায় ককটেলসহ ৯ জন গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বোয়ালিয়ায় ককটেলসহ ৯ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের এক সফল অভিযান পরিচালিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ কবিরের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে ককটেল নিজ হেফাজতে রাখার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেন।


অভিযান চলাকালে উদ্ধারকৃত ককটেলগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনায় তাৎক্ষণিকভাবে বোম স্কোয়াডকে অবহিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছে বোম স্কোয়াডের সদস্যরা ককটেলগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে জননিরাপত্তার স্বার্থে নিরাপদ দূরত্বে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন।


এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি মামলা নম্বর ১৬, তারিখ ১৬ জানুয়ারি ২০২৬। পুলিশ জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।