ধানের শীষের পক্ষে ৩নং ওয়ার্ড বিএনপি'র গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (বোয়ালিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনুর পক্ষে রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের পক্ষে ভোটারদের সমর্থন অর্জনের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে এ গণসংযোগ পরিচালনা করা হয়।
গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সালমগীর হোসেন। এসময় তিনি বলেন, “মিজানুর রহমান মিনু ভাই রাজশাহীর উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ আবারও ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবে এই শহর গণতন্ত্রের দুর্গ।”
গণসংযোগে বিএনপি নেতা ওয়াজির আলী উজির, রকিব হোসেন পিন্টু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান কচি, সাধারণ সম্পাদক আতাউর রহমান, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, কৃষকদল রাজশাহী মহানগরের যুগ্ম-আহ্বায়ক মোঃ মুজাহিদ ইসলাম ফিরোজ এবং কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব আল ফেরদৌস জিন্না উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল ক্বালাম আজাদ ক্বালাম, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক সৈয়দ রাশেল নান্টু ও রাজন আলী, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও আজাদ আলী, ত্রাণ সম্পাদক খোকন খান, অর্থ সম্পাদক রাকিব হোসেন ও ধর্ম সম্পাদক লালন আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।
গণসংযোগে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং প্রার্থী মিনুর উন্নয়নমুখী পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।